লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বাংলাদেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত: 25 এপ্রিল 2026

6 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশে হাম সংক্রমণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি দেশব্যাপী পরিস্থিতিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে মূল্যায়ন করেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় ইতোমধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে আক্রান্তের হার বেশি হওয়া, টিকাদানের ঘাটতি এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সরকারের আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি (আইএইচআর) ফোকাল পয়েন্ট ৪ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়, জানুয়ারি থেকেই দেশে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করেছে। ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রায় ১৯ হাজার ১৬১ জন সন্দেহভাজন রোগীর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত রোগী প্রায় ২ হাজার ৯০০ জনের বেশি।

এ সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৬ জনের, যেখানে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৩০ জনের। মৃত্যুহার ১ শতাংশের কাছাকাছি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া ১২ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা স্বাস্থ্যব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত জাতীয় পর্যায়ে জরুরি স্বাস্থ্য ঘোষণা এবং ব্যাপক টিকাদান কর্মসূচি জোরদার করা জরুরি।

বিশ্লেষকদের মতে, সময়মতো পদক্ষেপ না নিলে সংক্রমণ আরও বিস্তৃত হতে পারে এবং শিশুস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়বে।

 

সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman