লোড হচ্ছে...
লোড হচ্ছে...

চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেবে সরকার

প্রকাশিত: 07 মে 2026

40 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন কোরবানিকে সামনে রেখে পশুর চামড়া সংরক্ষণে গ্রাম ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ

বুধবার বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, চামড়া সংরক্ষণ ও পরিবেশগত ঝুঁকি কমাতে এবার স্থানীয় পর্যায়েই চামড়া প্রাথমিকভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানির পর অন্তত সাত দিন পর্যন্ত গ্রাম ও উপজেলা পর্যায়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে হবে। এই সময়ের মধ্যে কোনো চামড়া ঢাকায় আনা যাবে না।

তিনি জানান, এ উদ্যোগের মাধ্যমে রাজধানীর ট্যানারি এলাকায় অবস্থিত ইটিপি বা বর্জ্য পরিশোধন ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমানো সম্ভব হবে। একই সঙ্গে দীর্ঘদিনের একটি বড় সমস্যা হিসেবে থাকা চামড়া নষ্ট হওয়ার ঘটনাও কমে আসবে বলে আশা করছে সরকার।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর কোরবানির মৌসুমে সময়মতো সংরক্ষণ ও পরিবহনের অভাবে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। এতে ব্যবসায়ী ও এতিমখানাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ে। বিনামূল্যে লবণ সরবরাহ এবং স্থানীয় পর্যায়ে সংরক্ষণের সিদ্ধান্ত পরিস্থিতি সামাল দিতে সহায়ক হতে পারে বলে মনে করছেন তারা।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman