লোড হচ্ছে...
লোড হচ্ছে...

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু

প্রকাশিত: 08 মে 2026

37 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর শুভেন্দু অধিকারীকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। শুক্রবার দলীয় বিধায়কদের বৈঠকের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

নির্বাচনে শুভেন্দু অধিকারী আলোচিত ভবানীপুর আসনে মমতা ব্যানার্জিকে প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই জয়কে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

বিধানসভা নির্বাচনে বিজেপি ২ শতাধিক আসনে জয় পেয়ে সরকার গঠনের অবস্থানে পৌঁছেছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটতে যাচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

দলীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পালকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থান ভারতের জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পূর্ব ভারতে দলটির সাংগঠনিক শক্তি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman