লোড হচ্ছে...
লোড হচ্ছে...

কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন

প্রকাশিত: 08 মে 2026

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। পরে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, সেটিও নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ফোম জাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার পর পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক তৈরি হয়। অনেকেই নিরাপদ স্থানে সরে যান। কারখানার ভেতরে দাহ্য রাসায়নিক ও ফোমজাতীয় উপকরণ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে জানানো হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman