দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশে পরিচিত সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবির অতিরিক্ত কমিশনার মো: শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আনিস আলমগীরকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি জিমনেসিয়াম থেকে একটি ডিবি টিম দুপুরের আটক করে। পরবর্তী সময়ে সাড়ে ৭টার দিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে, তবে এখনও কোন অভিযোগে তাকে তলব করা হয়েছে বা আটক করা হয়েছে তা এখনও পরিষ্কারভাবে জানানো হয়নি। বর্তমান অবস্থায় ডিবি প্রধানের সঙ্গে তার কথা না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক বিবরণ দিতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তা।
এখনো পর্যন্ত পুলিশ বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনিস আলমগীরের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ বা মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ডিবির পক্ষ থেকে তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং পরে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
