লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদ

প্রকাশিত: 15 এপ্রিল 2026

4 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দীর্ঘ ৯ বছর পর আবারও ইউরোপের সেরা চার দলের কাতারে জায়গা করে নিল আতলেতিকো মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ৩–২ ব্যবধানে বার্সেলোনা-কে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দলটি।

মাদ্রিদের দ্বিতীয় লেগে ২–১ গোলে জিতলেও প্রথম লেগে ২–০ ব্যবধানে পিছিয়ে থাকায় শেষ পর্যন্ত বিদায় নিতে হয় বার্সেলোনাকে। ম্যাচের শুরুটা ছিল কাতালানদের জন্য আশাব্যঞ্জক। চতুর্থ মিনিটেই গোল করেন লামিনে ইয়ামাল। এরপর ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। এতে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে বার্সা।

তবে ম্যাচের গতি বদলে দেন আতলেতিকোর আদেমোলা লুকমান। ৩১ মিনিটে তার গোলেই আবার এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও আর গোলের দেখা পায়নি বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় বার্সা। ভিএআরের কারণে একটি গোল বাতিল হয়, আর শেষদিকে লাল কার্ড দেখে দলকে ১০ জনে নামিয়ে দেন এরিক গার্সিয়া। ফলে শেষ মুহূর্তে চাপ বাড়ালেও সমতা ফেরানো সম্ভব হয়নি।

বিশেষ করে তরুণদের নিয়ে গড়া বার্সার এই দলটি ছিল ক্লাবটির ইতিহাসে নকআট পর্যায়ে অন্যতম কম বয়সী স্কোয়াড। গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতিও ভোগায় দলটিকে।

অন্যদিকে, এই জয়ে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আতলেতিকো। ২০১৪ ও ২০১৬ সালে একই প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল খেললেও এরপর ইউরোপে খুব একটা সাফল্য পায়নি দলটি। এবার আবারও শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান জানিয়ে দিল তারা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman