লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ফেব্রুয়ারিতে এলপিজি দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন

প্রকাশিত: 24 ফেব্রুয়ারী 2026

104 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারের মূল্য পরিবর্তন ও কর কাঠামোর সমন্বয়ের প্রেক্ষাপটে প্রতি মাসে এই মূল্য নির্ধারণ করা হয়।

এদিকে এলপিজির দাম সহনীয় রাখতে কর কাঠামোয় পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড। স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি এসেছে।

অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে প্রতি লিটার অটোগ্যাসের মূসকসহ দাম ২৮ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২ ফেব্রুয়ারি দাম বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছিল।

জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে এই সমন্বয় ভোক্তাদের জন্য সামান্য হলেও ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman