লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

প্রকাশিত: 15 ফেব্রুয়ারী 2026

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া অনুমাননির্ভর বক্তব্য ও অপতথ্য নিয়ে উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, বিষয়টি নিয়ে নানা ধরনের ভিত্তিহীন তথ্য প্রচারিত হচ্ছে।

বার্তায় উল্লেখ করা হয়, ব্যক্তিগত কারণে নির্বাচন আয়োজনের কিছুদিন আগেই ড. শেখ আব্দুর রশীদ প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। তবে নির্বাচন ঘনিয়ে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালন করতে সম্মত হন।

এ প্রেক্ষাপটে প্রেস উইং জানিয়েছে, তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের বিষয়টি নিয়ে অহেতুক অনুমান বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকতে হবে।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সরকার চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের অবশিষ্ট মেয়াদ বাতিল করে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৮ অক্টোবর জারি করা আদেশের মাধ্যমে তাকে চুক্তিভিত্তিকভাবে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এখন সেই নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ এবং এ নিয়ে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman