লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঢাকা ১৮ ঐক্যের বার্তা এস এম জাহাঙ্গীর হোসেনের

প্রকাশিত: 16 ফেব্রুয়ারী 2026

26 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা ১৮ আসনকে ঘিরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সৌহার্দ্য ও সহনশীলতার বার্তা দিয়েছেন বিএনপি মনোনীত বিজয়ী প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি তাঁর প্রধান প্রতিদ্বন্ধী মহিউদ্দিন রনির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্নেহের মহিউদ্দিন রনিসহ অন্যান্য সকল প্রার্থীকে সঙ্গে নিয়েই একটি সৌহার্দপূর্ণ, সমৃদ্ধ ও পরমতসহিষ্ণু ঢাকা ১৮ গড়ে তুলতে চান।

তিনি জানান, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। এখানে মতভেদ থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে তা যেন কখনোই ব্যক্তিগত বিরোধ বা সামাজিক বিভাজনে রূপ না নেয়। বরং নির্বাচনের পর সবাইকে একসঙ্গে কাজ করে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও সামাজিক সম্প্রীতি জোরদার করতে হবে।

প্রার্থীর ভাষ্য অনুযায়ী, ঢাকা ১৮ একটি গুরুত্বপূর্ণ নগর আসন। এখানে অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, জলাবদ্ধতা সমস্যা সমাধান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নসহ নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব ইস্যুতে দলমত নির্বিশেষে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, নির্বাচনী লড়াই শেষ হলেও সম্পর্ক ও সামাজিক বন্ধন অটুট থাকা উচিত। জনগণের প্রত্যাশা পূরণে সকল প্রার্থীর অভিজ্ঞতা ও মতামত কাজে লাগানো গেলে একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে।

তার এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকেরা ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন। তারা মনে করছেন, প্রতিদ্বন্দ্বীদের প্রতি সম্মান প্রদর্শন ও সহযোগিতার আহ্বান ভবিষ্যৎ রাজনীতিতে সহনশীলতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman