লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বেগম জিয়ার মৃত্যুতে ঢাবি উপাচার্যের গভীর শোক

প্রকাশিত: 30 ডিসেম্বর 2025

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে আজীবন কাজ করে গেছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম ও আত্মনিবেদন ভবিষ্যৎ প্রজন্মকে দীর্ঘদিন পথ দেখাবে বলে তিনি উল্লেখ করেন।

শোকবার্তায় অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছেন এবং সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের অধিকার আদায়ে ভূমিকা রেখেছেন। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার ভোর ৬টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় ও রাজনৈতিক পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman