লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রাজধানীতে যাত্রা শুরু করলো ই-রিকশা

প্রকাশিত: 03 জানুয়ারী 2026

26 Views

The Civilians News

রাজধানীর আফতাবনগরে প্রথমবারের মতো ই-রিকশার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আফতাবনগরের জি ব্লক মেইন রোডে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষ নকশায় তৈরি তিন চাকার এই স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

এছাড়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ই-রিকশা ঢাকার বাস্তবতায় টিকে থাকতে হলে এর কাঠামো, ব্রেকিং, ব্যাটারি নিরাপত্তা এবং আরোহীর সুরক্ষা নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষার বিকল্প নেই। এই পাইলটিং কর্মসূচির মাধ্যমেই সেই মান যাচাই করা হবে।

তারা জানান, নতুন নকশার এই ই-রিকশা সাধারণ ই-রিকশার তুলনায় অনেক বেশি স্থিতিশীল। দুর্ঘটনার ঝুঁকি কমাতে এতে গতি নিয়ন্ত্রিত ও উন্নত ব্রেকিং সিস্টেম সংযোজন করা হয়েছে। এছাড়া ব্যাটারি নিরাপত্তা মান যাচাই করেই এটি তৈরি করা হয়েছে। পাইলট পর্যায়ে বাস্তব সড়কে চালিয়ে রিকশাটির ব্রেক, ব্যাটারির সক্ষমতা, গতি নিয়ন্ত্রণ, আরোহীর আরাম, কম্পন সহনশীলতা এবং চালকের নিয়ন্ত্রণ দক্ষতা মূল্যায়ন করা হবে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman