লোড হচ্ছে...
লোড হচ্ছে...

৮ জানুয়ারি থেকে সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

প্রকাশিত: 07 জানুয়ারী 2026

38 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সারাদেশে আজ বৃহস্পতিবার ৮ জানুয়ারি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার এক নোটিশে সমিতি জানায়, ৮ জানুয়ারি থেকে বাংলাদেশের সকল এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সকল কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত থাকবে। নোটিশে বলা হয়, ব্যবসায়ীদের ন্যায্য দাবি উপেক্ষিত থাকায় বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি। সেখানে তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে জানায়, দাবি মানা না হলে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ করা হবে। দাবি পূরণ না হওয়ায় সন্ধ্যার দিকেই বিক্রি বন্ধের চূড়ান্ত ঘোষণা আসে।

সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করা জরুরি। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশক ও ব্যবসায়ীদের হয়রানি এবং জরিমানার অভিযোগ বন্ধ করার দাবি জানান তারা। এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি চলবে বলে সতর্ক করেন নেতারা।

এলপিজি সরবরাহ বন্ধ থাকলে দেশের শহর ও গ্রাম উভয় এলাকাতেই রান্নার জ্বালানি সংকট তৈরি হতে পারে। বিশেষ করে যেসব পরিবার পাইপলাইনের গ্যাস সুবিধার বাইরে, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman