লোড হচ্ছে...
লোড হচ্ছে...

যুদ্ধ করে ছিনিয়ে নিতে ব্যার্থ হয়ে আলোচনার টেবিলে আবদার

প্রকাশিত: 12 এপ্রিল 2026

17 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দীর্ঘ ২১ ঘণ্টার টানটান উত্তেজনার আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। ইসলামাবাদে পাকিস্তান এর মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠক শেষ হয়েছে চুক্তিহীন অবস্থায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং ইরানের ফার্স নিউজ এজেন্সী জানিয়েছে, আলোচনায় উভয় পক্ষ গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য দূর করতে পারেনি। ফলে বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইরানি সূত্রের বরাতে ফার্স নিউজ জানায়, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ এবং পরমাণু কর্মসূচির মতো স্পর্শকাতর ইস্যুতে বড় ধরনের মতবিরোধই আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়ায়। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র এসব বিষয়ে কঠোর ও উচ্চাকাঙ্ক্ষী শর্ত আরোপ করেছে, যা গ্রহণযোগ্য নয়। যা তারা যুদ্ধ করে ছিনিয়ে নিতে পারেনি তা ই তারা আলোচনার টেবিলে আবদার করছে।

এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

এর আগে ফেব্রুয়ারিতে টানা কয়েক দফা আলোচনাও ব্যর্থ হয়েছিল। এরপরই সামরিক উত্তেজনা বাড়ে এবং যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ ও ইসরায়েল পৃথক অভিযান চালায়। পরবর্তীতে ৭ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতির পর নতুন করে সংলাপ শুরু হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম Reuters ও BBC জানিয়েছে, দীর্ঘদিনের বৈরিতার প্রেক্ষাপটে সরাসরি সংলাপ নিজেই একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও তাৎক্ষণিক সমাধান পাওয়া কঠিন।

সংক্ষিপ্ত বিশ্লেষণে দেখা যায়, কৌশলগত ও নিরাপত্তা ইস্যুতে গভীর মতপার্থক্য থাকায় দ্রুত চুক্তি সম্ভব হয়নি। তবে আলোচনার ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে সমঝোতার পথ তৈরি হতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman