লোড হচ্ছে...
লোড হচ্ছে...

এশিয়া কাপ ফাইনালে সুপার ওভারে গড়াল: বাংলাদেশ ‘এ’ দলের রোমাঞ্চকর লড়াই

প্রকাশিত: 24 নভেম্বর 2025

32 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । স্পোর্টস ডেস্ক ।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে এশিয়া কাপ রাইজিং স্টার্স ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের উঠতি তারকারা যে রোমাঞ্চকর লড়াইয়ের পরিচয় দিল, তা ক্রিকেটপ্রেমীরা দীর্ঘ দিন মনে রাখবে। পাকিস্তান শাহিন্সের ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মূল ম্যাচে ১২৫-৯ রানে টাই করে সুপার ওভারে যাওয়া সত্ত্বেও, শেষ পর্যন্ত ট্রফি উঠল পাকিস্তানের হাতে।

আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ টস জিতে বোলিং বেছে নেয়। রিপন মণ্ডলের দুর্দান্ত স্পেল (৩ উইকেট, ২৫ রান) ও আবদুল গাফফার সাকলাইনের ধারাবাহিক আঘাতে পাকিস্তানকে আটকে রাখা হয় ১২৫-৯ রানে। সাদ মাসুদ (৩৮ রান, ২৬ বল) একাই দলকে বাঁচান, কিন্তু প্রথম বলেই ইয়াসিরের রানআউট ও সাদাকাত আলির ২৩ রানের পর ধ্বস নামে। বাংলাদেশের স্পিনাররা পিচের গ্রিপিং স্বভাব কাজে লাগিয়ে পাকিস্তানকে চাপে ফেলে।

রান তাড়া শুরু হয় দুর্দান্তভাবে, হাবিবুর রহমান সোহান (১৭ রান, ২৬ বল) ও জিশান আলম (৬) দ্রুত রান তোলেন। কিন্তু আরাফাত মিনহাস ও সাদ মাসুদের স্পিনে ধ্বস নামে, ২২-০ থেকে ৫৩-৭। রাকিবুল হাসান (২৪) ও এসএম মেহরব (১৯)-এর ৩৭ রানের জুটি দলকে ৮৮ রানে নিয়ে যায়। ১৭তম ওভারে দানিয়েল (২ উইকেট) জুটি ভেঙে দেন। ৯৬-৯ থেকে সাকলাইন (১৬*, ১২ বল) ও রিপন মণ্ডল (১১*, ৯ বল)-এর দুর্দান্ত এক ২৯ রানের জুটিতে খেলায় সমতা আনেন। শাহিদ আজিজের ১৯তম ওভারে তিন ছক্কা, পুরা স্টেডিয়াম উত্তেজনায় কাঁপছিল। শেষ ওভারে ৭ রান চাই, কিন্তু আহমেদ দানিয়ালের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৬ পাওয়া যায়।

সুপার ওভারে বাংলাদেশ ব্যাটিং করে, প্রথম বলেই সাকলাইন ফেরেন শূন্য রানে। সুপার ওভারে বাংলাদেশের সংগ্রহ মাত্র ৬ রান, পাকিস্তানের টার্গেট ৭। পাকিস্তান এই রান তাড়া করতে নেমে লেগ বাই ও সাদাকাতের সিঙ্গেল, সাদ মাসুদের চারে ম্যাচ শেষ করে। পাকিস্তান এই নিয়ে পাকিস্তান তৃতীয়বার টাইটেল জিতল। আকবর আলী বলেন, “শট সিলেকশনে আমরা দুর্বল ছিলাম, কিন্তু লড়াইয়ে আমরা গর্বিত।”

এই টুর্নামেন্টে বাংলাদেশের রাইসিং টাইগাররা দুই সুপার ওভারে (সেমিফাইনালসহ) লড়েছে। এটি তাদের আন্তর্জাতিক মঞ্চে প্রস্তুতির সূচনা, তারা শেষ পর্যন্ত লড়াইয়ের অদম্য মানসিকতা দেখিয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman