লোড হচ্ছে...
লোড হচ্ছে...

৪০-এ এসেও অপ্রতিরোধ্য: রোনালদোর জাদুকরী বাইসাইকেল কিক

প্রকাশিত: 24 নভেম্বর 2025

36 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । স্পোর্টস ডেস্ক ।

সৌদি প্রো লিগে আল নাসর যখন আল খালিজকে ৪-১ গোলে উড়িয়ে দিচ্ছে, তখনও ক্রিস্তিয়ানো রোনালদো যেন বললেন— “আমি এখনো শেষ হয়ে যাইনি”। রোববার রাতে ঘরের মাঠে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নাওয়াফের ক্রসে শূন্যে ভেসে অসাধারণ এক বাইসাইকেল কিকে বল জালে জড়ান ৪০ বছরের পর্তুগিজ মহাতারকা। গোলরক্ষক ঝাঁপিয়েও শুধু হাত ছোঁয়াতে পারেন। কর্নার ফ্ল্যাগের কাছে ছুটে গিয়ে চিরচেনা ‘Siuuu’ উদযাপন, স্টেডিয়াম কেঁপে ওঠে রোনালদো উন্মাদনায়।

২০১৮ সালে ইউভেন্তুসের জার্সিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে করা সেই কিংবদন্তি বাইসাইকেল কিকের স্মৃতি যেন নতুন করে জেগে উঠল। সাত বছর পরও ফিটনেস, টাইমিং আর শরীরের নিয়ন্ত্রণে রোনালদো যে এখনো বিশ্বের সেরাদের কাতারে সেরা, এই গোল তার জ্বলজ্যান্ত প্রমাণ।

ম্যাচে আল নাসরের অন্য গোলগুলো করেন জোয়াও ফেলিক্স, ওয়েসলি রিবেইরো ও সাদিও মানে। ৯ ম্যাচে ৯ জয় নিয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লুইস কাস্ত্রোর দল। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল।

ব্যক্তিগতভাবে এই গোলটি ছিল রোনালদোর ক্যারিয়ারের ৯৫৪তম গোল। চলতি লিগে ৯ ম্যাচে ১০ গোল নিয়ে তিনি দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার; কেবল সতীর্থ ফেলিক্সের চেয়ে এক গোল পিছিয়ে। হাজার গোলের মাইলফলক এখন কেবল সময়ের ব্যাপার।

সামাজিক মাধ্যমে গোলটি ইতোমধ্যে ভাইরাল। ভক্তরা লিখছেন, “CR7 এর জন্য বয়স শুধু সংখ্যা, রোনালদো একটা জীবন্ত কিংবদন্তি।”

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman