লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ছায়ানট, প্রথম আলো ও ডেইলি ষ্টার ভবনে বিক্ষুব্ধ জনতার হামলা ও ভাঙচুর

প্রকাশিত: 19 ডিসেম্বর 2025

59 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দিনগত রাত ১টার দিকে একদল বিক্ষুব্ধ জনতা ভবনে প্রবেশ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ধানমন্ডি মডেল থানার ডিউটি অফিসার মিঠুন সিংহ গণমাধ্যমকে জানান, ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং বর্তমানে পুলিশ সেখানে অবস্থান করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

এর আগে একই রাতে রাজধানীতে আরও কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত পৌনে ১২টার দিকে প্রথম আলোর কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে ডেইলি স্টার অফিসেও হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ডেইলি স্টার ভবনের ছাদে কয়েকজন সাংবাদিক আটকা পড়েন। আগুন নিয়ন্ত্রণ ও সাংবাদিকদের নিরাপদে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা কাজ করেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সঙ্গে চট্টগ্রামেও হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

এদিকে পরিস্থিতি শান্ত রাখতে প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও সহিংসতা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman