লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কনসুলার ও ভিসা সেবা সাময়িক স্থগিত

প্রকাশিত: 22 ডিসেম্বর 2025

23 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

অনাকাঙ্ক্ষিত নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সোমবার ২২ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, হাইকমিশনের নিরাপত্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তা এবং তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ভারতের চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০ থেকে ২৫ জনের একটি দল দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোববার বলেন, বাংলাদেশ হাইকমিশন কূটনৈতিক এলাকার ভেতরে একটি অত্যন্ত সুরক্ষিত স্থানে অবস্থিত। এমন এলাকায় চরমপন্থীরা কীভাবে প্রবেশ করতে পারলো, তা অস্বাভাবিক এবং উদ্বেগজনক। তিনি আরও জানান, এই ঘটনার পর হাইকমিশনার ও তার পরিবার নিরাপত্তা ঝুঁকি এবং হুমকি অনুভব করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং হাইকমিশনের নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কনসুলার ও ভিসা সেবা পুনরায় চালুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman