লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি

প্রকাশিত: 04 জানুয়ারী 2026

35 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস | নিউজ ডেস্ক ।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা এবার স্পষ্ট রূপ নিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

রবিবার ৪ জানুয়ারি দুপুরে বিসিবির ১৭ জন পরিচালক এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেন। বোর্ড সূত্রে জানা গেছে, প্রথমে একাধিক দাবি জানানোর কথা থাকলেও শেষ পর্যন্ত আইসিসিকে একটি স্পষ্ট অবস্থান জানানো হয়েছে। বিসিবির পাঠানো ই-মেইলে বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভারতে দল পাঠানো সম্ভব নয় এবং তাই ভেন্যু পরিবর্তনের আবেদন জানানো হয়েছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা। সূচি অনুযায়ী বাংলাদেশের চারটি লিগ ম্যাচই ছিল ভারতের ভেন্যুতে। ‘সি’ গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। কলকাতার ইডেন গার্ডেন ও মুম্বাই ছিল নির্ধারিত ভেন্যু।

এরই মধ্যে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বিসিবি। লিটন দাস দলের অধিনায়ক এবং সাইফ হাসান সহ-অধিনায়ক। ফর্মে থাকা সত্ত্বেও দলে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্তর। বিপিএলে ভালো করা একাধিক ক্রিকেটারের দিকে নজর রাখছেন নির্বাচকরা। ৩১ জানুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রয়েছে, এরপর আইসিসির অনুমোদন প্রয়োজন হবে।

বিসিবির এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেট রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman