লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বেগম জিয়ার অবস্থা সংকটাপন্ন, চিকিৎসক বোর্ডের সতর্ক বার্তা

প্রকাশিত: 30 ডিসেম্বর 2025

40 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত সংকটজনক সময় পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এ জেড এম জাহিদ হোসেন। সোমবার দিবাগত রাত ২টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, সোমবার সকালে মেডিকেল বোর্ডের বৈঠক হয়েছে এবং সর্বশেষ শারীরিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বলা যায়, খালেদা জিয়া এখনো একটি গভীর সংকটের মধ্যে রয়েছেন। তিনি জানান, সময়ই বলে দেবে এই সংকট কতটা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

চিকিৎসক বোর্ড সূত্রে জানা গেছে, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম খালেদা জিয়ার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। চিকিৎসা প্রক্রিয়ায় তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন। এ সময় দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।

সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। তাঁর সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরাও হাসপাতালে উপস্থিত ছিলেন। প্রায় রাত ২টার দিকে চিকিৎসার খোঁজখবর নিয়ে তারা হাসপাতাল ত্যাগ করেন। একই রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দলীয় প্রধানকে দেখতে হাসপাতালে যান।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও আর্থ্রাইটিসসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে বিদেশে নেওয়ার উদ্যোগ আপাতত স্থগিত রয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman