লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ব্লোকো দা লামা, মাতাল উল্লাসে ব্রাজিলের বীচে হাজারো মানুষ

প্রকাশিত: 15 ফেব্রুয়ারী 2026

23 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।

ব্রাজিলের রিও ডি জেনেইরো অঙ্গরাজ্যের ঐতিহাসিক উপকূলীয় শহরে এ কার্নিভাল মানেই রঙ, সুর আর উন্মাদনা। তবে এই শহরের সবচেয়ে ব্যতিক্রমী আয়োজন নিঃসন্দেহে ব্লোকো দা লামা, যার অর্থ কাদামাটির শোভাযাত্রা। প্রায় চার দশকের বেশি সময় ধরে চলা এই ঐতিহ্য আজ স্থানীয় সংস্কৃতির অনন্য প্রতীক হয়ে উঠেছে।

এর সূচনা ১৯৮৬ সালে। স্থানীয় কয়েকজন কিশোর জাবাকোয়ারা সৈকতের ম্যানগ্রোভ অঞ্চল থেকে কালো কাদা শরীরে মেখে মশা তাড়ানোর উদ্দেশ্যে বা নিছক মজা করে শহরে ঢুকে পড়েন। তাদের অদ্ভুত চেহারা দেখে মানুষ মুগ্ধ হয়, আর সেখান থেকেই জন্ম নেয় এক নতুন কার্নিভাল ঐতিহ্য।

এখন হাজারো মানুষ এতে অংশ নেয়। ঝলমলে পোশাকের বদলে থাকে সাঁতারের পোশাক, ছেঁড়া কাপড়, লতা–পাতা কিংবা প্রতীকী খুলি ও হাড়। সবাই মিলে সৈকতের ধূসর কালো কাদায় গা ডুবিয়ে মাথা থেকে পা পর্যন্ত মেখে নেয়। এরপর শুরু হয় শোভাযাত্রা, সাম্বা সুরে নাচ, হাসি–আলিঙ্গন, কাদা ছোড়াছুড়ি আর আদিম ধ্বনি।

আয়োজকদের মতে, এই উৎসবের মূল দর্শন সমতা। কাদার নিচে নেই কোনো সামাজিক বিভাজন, নেই পরিচয়ের পার্থক্য। আছে শুধু মুক্ত আনন্দ আর প্রকৃতির কাছে ফিরে যাওয়ার প্রতীকী বার্তা। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের উপস্থিতিতে পুরো সৈকত রূপ নেয় এক বিশাল, হাস্যরসাত্মক এবং সমতার উৎসবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman