লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জামায়াতকে ভালো হয়ে যেতে বললেন মির্জা ফখরুল

প্রকাশিত: 15 নভেম্বর 2025

36 Views

The Civilians News

জামায়াতকে ভালো হয়ে যেতে বললেন BNP মহাসচিব মির্জা ফখরুল

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজনৈতিক ময়দানে নতুন টানাপোড়েনের সূচনা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামায়াতে ইসলামীর প্রতি সতর্কবাণী উচ্চারণের মধ্যে দিয়ে। তিনি স্পষ্ট করে বলেছেন, “আমরা খুব পরিষ্কার করে বলছি- আপনারা ভালো হয়ে যান।” এই কথা বলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফাজিলপুরে প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের পর দলের নেতা-কর্মীদের সামনে এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় বলেন ।

শুক্রবার (১৫ নভেম্বর) এই ঘটনা ঘটে, যা রাজনৈতিক বৃত্তে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফখরুলের এই বক্তব্যের পটভূমি হলো সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং আওয়ামী লীগের পতিত শাসনের পর নতুন জোট গঠনের প্রচেষ্টা। বিএনপি নেতা বলেন, জামায়াতের কিছু কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর, বিশেষ করে জুলাই বিপ্লবের পরের পরিস্থিতিতে।

তিনি জিয়ারতের পর স্থানীয় নেতা-কর্মীদের সম্বোধন করে বলেন, “জামায়াতের ভাইরা, আপনারা যদি দেশের মঙ্গল চান, তাহলে আপনাদের পথ ঠিক করুন। ভালো হয়ে যান, নইলে আমরা আর আপনাদের সঙ্গে রাজনৈতিক সংলাপে যেতে পারব না।” এই কথা বলার সময় সভায় উপস্থিত নেতারা উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন।

রাজশাহী বিভাগের বিএনপি নেতারা জানান, ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতে ফখরুল বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের রাজনীতিতে সকল পক্ষকে গণতান্ত্রিক মূল্যবোধ মেনে চলতে হবে। জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের, কিন্তু সাম্প্রতিক সময়ে জামায়াতের কিছু কর্মকান্ড নির্বাচনী পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ফখরুলের এই সতর্কতা ১৭ নভেম্বর হাসিনার বিচারের রায়ের পটভূমিতে এসেছে, যা রাজনৈতিক জোটের সমীকরণ বদলাতে পারে।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman