লোড হচ্ছে...
লোড হচ্ছে...

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক

প্রকাশিত: 21 ফেব্রুয়ারী 2026

50 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন। শনিবার দুপুরে সেখানে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী বর্তমানে তেজগাঁও কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে রয়েছেন। এর আগে বুধবার সচিবালয়ে তার সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সে হিসেবে শনিবারের বৈঠকটি দ্বিতীয়।

সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে পৌঁছান। সেখানে তিনি বাগানে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দুই দিন তিনি সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। এরপর তেজগাঁও কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman