লোড হচ্ছে...
লোড হচ্ছে...

জামায়াত নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রকাশিত: 18 জানুয়ারী 2026

26 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। বৈঠকে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, উপদেষ্টা আদিলুর রহমান খান এবং উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

বৈঠকে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জামায়াত নেতারা জানান, আগামী ২২ জানুয়ারি থেকে তারা পূর্ণোদ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তাদের প্রচারণাও চলবে।

নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, যেভাবেই হোক একটি ভালো, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য দ্রুত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। তিনি জানান, অধিকাংশ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে। সব কার্যক্রম কন্ট্রোল রুম থেকে মনিটর করা হবে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের অবস্থান আইনসম্মত বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বই হচ্ছে সংস্কারের পক্ষে থাকা। ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি কোনো বিতর্কিত নির্বাচন হবে না বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচন সফল করতে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সম্মিলিত দায়িত্বের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman