লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে চীনের মামলা

প্রকাশিত: 20 ডিসেম্বর 2025

99 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যের ওপর ভারতের আরোপিত শুল্ক এবং দেশটির ফটোভোলটাইক খাতে দেওয়া ভর্তুকির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে মামলা করেছে চীন। বেইজিংয়ের দাবি, এসব পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিপন্থী এবং ডব্লিউটিওর নিয়ম লঙ্ঘন করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ১৯ ডিসেম্বর প্রকাশিত এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই মামলার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, ভারতের আরোপিত শুল্ক ও ভর্তুকি দেশটির অভ্যন্তরীণ শিল্পকে অন্যায্য প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে চীনা পণ্যের প্রতি বৈষম্য সৃষ্টি হচ্ছে এবং চীনের অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চীনের অভিযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের মাধ্যমে ভারত বিদেশি পণ্যের প্রবেশ সীমিত করছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ খাতে ভারতীয় ফটোভোলটাইক শিল্পকে দেওয়া ভর্তুকি ডব্লিউটিওর নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব নীতির কারণে মুক্ত ও ন্যায্য বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে বেইজিং।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, তারা ভারতকে ডব্লিউটিওতে দেওয়া অঙ্গীকার মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অবিলম্বে এসব নীতি সংশোধনের দাবি জানিয়ে বিষয়টি সমাধানে গঠনমূলক আলোচনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই মামলা চীন ও ভারতের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনাকে আরও স্পষ্ট করে তুলেছে। ডব্লিউটিওতে এই বিরোধের ফলাফল দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman