লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশিত: 27 ডিসেম্বর 2025

74 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

একই দিনে তারেক রহমান তাঁর শ্বশুর, সাবেক রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন। পারিবারিক এই কর্মসূচিগুলোতে তাঁর ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

আরাফাত রহমান কোকো ছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে। তিনি ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

এর আগে শনিবার সকালে তারেক রহমান রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান। সেখানে এনআইডি নিবন্ধনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেন তিনি। নির্বাচন ভবনের ইটিআই–১০৪ নম্বর কক্ষে তার আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে রাজনৈতিক, সাংগঠনিক ও ব্যক্তিগত কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman