লোড হচ্ছে...
লোড হচ্ছে...

চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব

প্রকাশিত: 11 এপ্রিল 2026

10 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশজুড়ে চাঁদাবাজি দমনে বড় উদ্যোগ নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে বাহিনীটি এবং তালিকা সম্পন্ন হলেই জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার রাজধানীর কারওয়ান বাজার এ অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর নির্দেশনার পর এই তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ইন্তেখাব চৌধুরী জানান, তালিকায় যাদের নাম আসবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তালিকা প্রস্তুত শেষ হলেই যে কোনো সময় অভিযান শুরু হতে পারে।

তিনি আরও বলেন, চাঁদাবাজি শুধু একটি খাতে সীমাবদ্ধ নয়। মহাসড়কে পরিবহন খাতে চাঁদা আদায়, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ প্রয়োগসহ সব ধরনের চাঁদাবাজিকে এই তালিকার আওতায় আনা হচ্ছে।

ভুক্তভোগীরা অনেক সময় ভয় বা নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করতে চান না উল্লেখ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে গোয়েন্দা তথ্য এবং মাঠপর্যায়ের অনুসন্ধানের ভিত্তিতে যাচাই বাছাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে।

রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকাটি সম্পূর্ণ নিরপেক্ষ হবে। অপরাধী যে-ই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংক্ষিপ্ত বিশ্লেষণে দেখা যায়, চাঁদাবাজি দীর্ঘদিন ধরে দেশের ব্যবসা ও পরিবহন খাতে বড় সমস্যা হিসেবে বিদ্যমান। নিরপেক্ষ তালিকা তৈরি ও সমন্বিত অভিযান বাস্তবায়ন করা গেলে এই সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman