লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হত্যাচেষ্টা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেফতার

প্রকাশিত: 06 এপ্রিল 2026

20 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় মাসুদ হোসাইন নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ফাহিম চৌধুরীর সংশ্লিষ্টতার প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে বলে তদন্ত কর্মকর্তা আদালতে উল্লেখ করেন। এর ভিত্তিতেই তাকে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

জানা যায়, গত ২ এপ্রিল মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলাম আদালতে আবেদন দাখিল করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৬ এপ্রিল দিন নির্ধারণ করেছিলেন।

এর আগে গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে জনতা ও একদল শিক্ষার্থী আর এস ফাহিমকে আটক করে শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। পরদিন ৩০ মার্চ জুলাই আন্দোলনকে ঘিরে গুলশান থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

আইনজীবীরা বলছেন, একই আন্দোলনকে কেন্দ্র করে একাধিক মামলায় গ্রেফতার দেখানোর ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েছে, যা বিচারিক প্রক্রিয়া ও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman