লোড হচ্ছে...
লোড হচ্ছে...

এনসিপিতে যোগ দিলেন ৩৬ জন

প্রকাশিত: 08 মে 2026

28 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন পেশার ৩৬ জন ব্যক্তি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখায় যোগ দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেওয়ার পর তাঁদের ফুল দিয়ে বরণ করে নেয় দলটির নেতারা।

শুক্রবার রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ যোগদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

দলে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন AUP বাংলাদেশ এর সাবেক নেতা নাকিবুর রহমান, জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স এর মিরপুর জোনের আহ্বায়ক চিকিৎসক আশিকুর রহমান, গনধিকার পরিষদের তুরাগ থানা সাধারণ সম্পাদক জুয়েল উদ্দিন খান, যুব অধিকার পরিষদের সদস্যসচিব সাইয়েদ আহমদ শরীফ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া চিকিৎসক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশাজীবীও এ সময় এনসিপিতে যোগ দেন। তাঁদের মধ্যে ছিলেন আবদুল্লাহ আল রহমান, জাহিদ রেজা নূর, আরিফা বিনতে মাসুদ, দিলশাদ ঊর্মি, শিবলী নোমান, নাজমুন নাহার, মো. ফাহিম ও জসীম উদ্দিনসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন আহ্বায়ক কমিটির নেতারা এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এনসিপিতে যুক্ত হচ্ছেন।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দল সম্প্রসারণ কার্যক্রম জোরদার করেছে এনসিপি। এর অংশ হিসেবে গত কয়েক সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সামাজিক অঙ্গনের পরিচিত ব্যক্তিরা দলে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্যসচিব শাহরিন ইরা,যুগ্ম সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া এবং উত্তরাঞ্চলের সংগঠক আব্দুল্লাহ আল মানসুর সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman