লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শিক্ষা সংস্কারে প্রবাসী তরুণদের অবদান: তারেক রহমান ও জাইমা রহমানের সঙ্গে ফাতিহা আয়াতের আলাপ

প্রকাশিত: 24 জানুয়ারী 2026

41 Views

The Civilians News

দি সিভিলিয়ান। নিউজ ডেস্ক।

শিক্ষাব্যবস্থায় আন্তর্জাতিক অভিজ্ঞতা লাগানোর ভাবনা নিয়ে রাজনীতিবিদ তারেক রহমান ও জাইমা রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন তরুণ ও আন্তর্জাতিক বক্তা ফাতিহা আয়াত। এক অনানুষ্ঠানিক মিট অ্যান্ড গ্রিট সেশনে এই আলোচনা হয় বলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান।

ফেসবুকে ফাতিহা আয়াত বলেন যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা প্রায় ১০ বছর কাটানোর তার অভিজ্ঞতা আছে এবং জাইমা রহমানের যুক্তরাজ্যের শিক্ষাব্যাবস্থার সাথে প্রায় ১৭ বছরের অভিজ্ঞতা আছে। তার স্ট্যাটাসে উন্নত এই শিক্ষা ব্যাবস্থাকে বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থার সাথে একীভূত করে ইতিবাচক পরিবর্তন আনতে এবং শিক্ষার মান বাড়ানো নিয়ে কাজ করার অভিপ্রায় ব্যাক্ত হয়েছে।

ফাতিহা আয়াতের ফেইসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো :

“আমি যুক্তরাষ্ট্রের শিক্ষাব‍্যবস্থা ১০ বছর আর Zaima আপু যুক্তরাজ‍্যের শিক্ষাব‍্যবস্থা ১৭ বছর খুব কাছ থেকে

দেখার এক্সপেরিয়েন্স কাজে লাগিয়ে আমরা একসাথে বাংলাদেশের শিক্ষাব‍্যবস্থায় অবদান রাখতে পারলে কেমন হবে?
মিট অ‍্যান্ড গ্রিট সেশনে সেটা নিয়েই কথা বলছিলাম Tarique Rahman স‍্যারের সাথে।
গ্র‍্যাটিচিউড টু Anonno Afroz, Mahdi Amin অ‍্যান্ড Saimum Parvez আংকেল অলসো।
#IHaveAPlan
#BangladeshFirst”

ফাতিহা আয়াত একজন আন্তর্জাতিকভাবে পরিচিত শিশু অধিকার ও জলবায়ু অধিকার কর্মী। তিনি চিল অ্যান্ড ডি এবং জিরো অলিম্পিয়াড-এর সদস্য। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সহসভা অ্যাডুকেশন আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন।

জাইমা রহমান যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা শেষ করেছেন। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা।

আসন্ন নির্বাচন শেষে বিএনপি সরকার গঠন করতে পারলে ফাতিহা আয়াত, জাইমা রহমান ও এমন অনেক তরুণ শিক্ষানুরাগী বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থার আধুনিকীকরণ ও মানোন্নয়নে অবদান রাখতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman