লোড হচ্ছে...
লোড হচ্ছে...

চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান

প্রকাশিত: 24 জানুয়ারী 2026

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে বিকেল ৫টা ৪৯ মিনিটে তিনি গুলশানে নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। নির্ধারিত সময় অনুযায়ী আকাশপথে চট্টগ্রামে পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্র জানায়, ঘোষিত সফরসূচি অনুযায়ী শনিবার রাতে চট্টগ্রামে অবস্থান করবেন বিএনপি চেয়ারম্যান। রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বৃহৎ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

এরপর একই দিনে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান। বিকেল ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠে, বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে এবং সন্ধ্যা ৭টায় সুয়াগাজীর ডিগবাজির মাঠে জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আরও একটি সমাবেশে অংশ নেবেন তিনি।

সফরের শেষ পর্বে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে জনসভায় বক্তব্য দিয়ে গভীর রাতে ঢাকায় ফিরে গুলশানে নিজ বাসভবনে ফিরবেন বিএনপি চেয়ারম্যান।

নির্বাচন সামনে রেখে তারেক রহমানের এই ধারাবাহিক সফর ও জনসভাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman