লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ওসমান হাদীর শারীরিক অবস্থার বিস্তারিত আপডেট, যা বললেন বিশেষজ্ঞ ডাক্তাররা

প্রকাশিত: 14 ডিসেম্বর 2025

55 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোঃ ওসমান হাদীর চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ড থেকে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। ডাক্তারদের মাল্টিডিসিপ্লিনারি বোর্ডে প্রাইমারি কনসালটেন্ট ডা: আলিউজ্জামান এবং আইসিইউ কনসালটেন্ট ডা: জাফর ইকবাল নেতৃত্ব দিচ্ছেন। বোর্ডে নিউরো সার্জারি, কার্ডিওলজি, নেফ্রোলজি, রেসপিরেটরি মেডিসিন, নিউরোমেডিসিন, বক্ষব্যাধী সার্জারি, অর্থোপেডিক্স, নাক- কান-গলা, হেমাটোলজি বিভাগের সিনিয়র বিশেষজ্ঞরা রয়েছেন। সার্বিক তত্ত্বাবধান করছেন ডা: আরিফ মাহমুদ, এভারকেয়ার হাসপাতালের ডি এম এস।

ওসমান হাদীকে ১২ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ থেকে অপারেশনের পর এভারকেয়ার হাসপাতালে ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং অপারেশন সম্পন্ন হওয়ার পর কনজার্ভেটিভ চিকিৎসা চলছে। ব্রেন প্রটেকশন প্রটোকল মেনে অন্যান্য সাপোর্ট যেমন ভেন্টিলেশন, রক্তের ট্রান্সফিউশন ও ফ্লুইড ব্যালান্স নিয়ন্ত্রণ চালানো হচ্ছে। প্রয়োজনে ব্রেনের পুনরায় স্ক্যান এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে টেম্পোরারি পেসমেকার ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।

ফুসফুসে আঘাতের কারণে চেস্ট ড্রেইন টিউব চালু আছে এবং সংক্রমণ বা আরডিএস প্রতিরোধে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে। কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে এবং তা ধরে রাখার জন্য নিয়মিত পর্যবেক্ষণ চলছে। রক্তের অসামঞ্জস্য (ডিআইসি) মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজনীয় ট্রান্সফিউশন দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার সার্বিক পরিস্থিতি এখনো অত্যন্ত আশঙ্কাজনক। পরিবার ও দেশের মানুষের প্রতি তারা দোয়ার আহ্বান জানাচ্ছেন। মেডিকেল বোর্ড অনুরোধ করেছে, হাসপাতালে অযথা ভিড় না করা, অনুমান বা ভুল তথ্য প্রচার না করা এবং রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করার।

মেডিকেল বোর্ড থেকে জানানো বিস্তারিত তথ্য হুবহু তুলে ধরা হলো, অবজারভেশন ও সিন্ধান্ত সমুহ-
১. ব্রেনে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে সেহেতু এখন কনজার্ভেটিভ ভাবেই ম্যানেজ করতে হবে। ব্রেন প্রটেকশন প্রটোকল ফলো করে অন্যান্য সমস্থ সাপোর্ট চালিয়ে যেতে হবে। যদি একটু স্টাবল হয় তাহলে ব্রেনের রিপিট সিটি স্ক্যান করানো যেতে পারে।

২. ফুসফুসে ইনজুরি আছে ও চেস্ট ড্রেইন টিউবে যেহেতু অল্প ব্লাড আসছে সেহেতু সেটা কন্টিনিউ করতে হবে। “ফুসফুসে সংক্রমণ” ও “এ আর ডি এস” যাতে ডেভলপ না করে সেদিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট চালায়া যেতে হবে।

৩. কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে, সেটাকে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই কন্টিনিউ করতে হবে।

৪. শরীরে রক্ত জমাট বাধা ও রক্ত ক্ষরন হওয়ার মদ্ধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিলো (ডি আই সি) সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে। এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রানফিউস করতে হবে।

৫. ব্রেন স্টেমে ইঞ্জুরির কারনে ব্লাড প্রেশার ও হার্ট বিট উঠানামা করছে। ব্লাড প্রেশারের জন্য সাপোর্ট যেভাবে দেয়া আছে সেটা সেভাবেই চলবে। যদি হার্ট রেট কমে যায় তাহলে টেম্পোরারি পেস মেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে, সেটা লাগানো হবে।

৬. ঢাকা মেডিকেল কলেজ এর ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে, রেডিওলজি, আই সি ইউ, এনাসথেসিয়া, সমস্থ ইউরো সার্জারীসহ ও অন্যান্য সমস্থ ডিসিপ্লিনের চিকিৎসক গন ও সাপোর্টিভ স্টাফ গন যে হিরোইক কাজ করেছেন তার জন্য এই মেডিকেল বোর্ড সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন।

৭. বর্তমানে তার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশংকা জনক।

৮. মেডিক্যাল বোর্ড এই সামারীটা রোগীর ভাই ও তার আপনজনকে ব্যক্ষা করে দিয়েছেন। তারা চাইলে মিডিয়ার মাধ্যমে তার আপডেট দেশ-বাসীকে জানাতে পারেন। মেডিকেল টিমের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদীর জন্য বিনীতভাবে দোয়ার অনুরোধ জানানো হচ্ছে।

৯. অযথা কেউ হাসপাতালে এসে ভীর করবেন না। কোন ভিজিটির এখানে এলাউড না।

১০. আমরা আপনাদের কাছে অনুরোধ করছি কোন অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখুন। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সকলে সহযোগিতা করুন।

১১. আমাদের মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিকেল বোর্ড ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman