লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় নিহত ১ আহত ১২

প্রকাশিত: 12 এপ্রিল 2026

22 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।

রোববার রাত ১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাসুদ। তিনি বরগুনার আমতলী উপজেলার মধ্য চন্দ্রা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি কাভার্ড ভ্যানের পেছনে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মাসুদ মারা যান এবং বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর শ্রীনগর স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, একটি গাড়ির পেছনে বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।

মহাসড়কে অতিরিক্ত গতি ও নিরাপদ দূরত্ব না মানা এমন দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বারবার সামনে আসছে। সড়ক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর তদারকি জরুরি হয়ে উঠেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman