লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজওয়ানা হাসান

প্রকাশিত: 04 জানুয়ারী 2026

70 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস | নিউজ ডেস্ক ।

সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করাকে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই এক মাসের মধ্যে সম্প্রচার ও সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের লক্ষ্যে কাজ চলছে। এই অধ্যাদেশ কার্যকর হলে গণমাধ্যমকর্মীরা ভয়ভীতি ও চাপমুক্ত পরিবেশে দায়িত্ব পালন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রসঙ্গে আইন উপদেষ্টার আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, খেলাকে খেলার জায়গায় রাখাই সবচেয়ে ভালো হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে রাজনীতি ঢুকে পড়েছে।

তিনি বলেন, একজন বাংলাদেশি খেলোয়াড়কে দলে নিশ্চিত করার পর রাজনৈতিক যুক্তিতে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দেশের মানুষের মনে আঘাত দিয়েছে। এমন পরিস্থিতিতে সরকারেরও একটি অবস্থান নেওয়া প্রয়োজন।

রিজওয়ানা হাসান আরও জানান, সম্ভাব্য পদক্ষেপের ক্ষেত্রে আইনগত ভিত্তি ও প্রক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে। যাচাই শেষে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman