লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বসিলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, প্রধান পৃষ্ঠপোষক ববি হাজ্জাজ

প্রকাশিত: 17 জানুয়ারী 2026

51 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর বসিলা এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে ‘দিন বদলের এখনই সময়’ ফাউন্ডেশন। ১৭ জানুয়ারি, বসিলা শাহী নূর মসজিদ সংলগ্ন এলাকায় আয়োজিত এই চক্ষু পরীক্ষা ক্যাম্পে প্রায় চার শতাধিক মানুষ বিনামূল্যে চোখের পরীক্ষা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আয়োজকরা জানিয়েছেন, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীদের চোখ পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা ও ওষুধও সরবরাহ করা হয়। এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এই সেবা বিশেষভাবে সাড়া ফেলেছে।

কর্মসূচির অংশ হিসেবে দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে লায়ন্স হাসপাতালের সহযোগিতায় ৫০ জন সুবিধাবঞ্চিত রোগীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থাও করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি মানবিক স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন ‘দিন বদলের এখনই সময়’ ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ববি হাজ্জাজ। তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সমাজের সব স্তরের মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। এ ধরনের কর্মসূচির মাধ্যমে মানবিক দায়বদ্ধতা বাস্তবে রূপ পাচ্ছে।

আয়োজকরা জানান, সুস্থ ও সচেতন সমাজ গঠনে সময়োপযোগী উদ্যোগ এবং সম্মিলিত প্রচেষ্টা জরুরি। ভবিষ্যতেও স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman