লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: 26 নভেম্বর 2025

32 Views

The Civilians News

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সহায়তা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার মধ্য রাতে এক বার্তায় এ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছে, তাদের দুঃখ-কষ্ট আমাদের সবার বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।’

তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনারোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।’

এর আগে মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির প্রায় দেড় হাজার ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেন্টেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman