লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হাদি হত্যার দায়ীদের নামে ঘৃণা স্তম্ভ উদ্বোধন

প্রকাশিত: 22 ডিসেম্বর 2025

68 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় জড়িতদের ছবি সংবলিত একটি ঘৃণা স্তম্ভ উদ্বোধন করা হয়েছে রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোডে। সোমবার ২২ ডিসেম্বর দুপুর ৩টায় ঘটনাস্থলেই এই ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

উদ্বোধনকালে রাশেদ প্রধান বলেন, হাদিকে গুলি করার ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি এবং আশ্রয়দাতারা সবাই নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের এই ব্যর্থতা হতাশাজনক। জনগণের পক্ষ থেকে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার প্রতি গভীর ঘৃণা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আমাদের ক্ষমতা সীমিত হলেও ন্যায়বিচারের দাবি থামবে না। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন শহীদ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার দুনিয়া ও আখিরাতে নিশ্চিত করেন।

রাশেদ প্রধান এ সময় বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি রোড নামকরণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী ঘৃণা স্তম্ভ নির্মাণের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। রাশেদ প্রধান বলেন, সরকার অনুমতি দিলে জনগণের অর্থায়নেই এই ঘৃণা স্তম্ভ নির্মাণ করা হবে, রাষ্ট্রের কোনো অর্থ লাগবে না।

হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত থাকলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনমনে প্রশ্ন ও উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman