লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে হত্যার হুমকি: হাসিনা অনুসারীদের বিদেশি কলের তাণ্ডব

প্রকাশিত: 14 নভেম্বর 2025

37 Views

The Civilians News

ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে হত্যার হুমকি: হাসিনা অনুসারীদের বিদেশি কলের তাণ্ডব

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জুলাই বিপ্লবের অন্যতম মুখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও তার পরিবারকে হত্যা, বাড়িতে আগুন দেওয়া এবং নারী সদস্যদের ওপর পাশবিক নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, গত কয়েক ঘণ্টায় অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে তাকে ফোন ও খুদেবার্তা পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়েছে। অভিযোগের আঙুল সরাসরি পলাতক আওয়ামী লীগের অনুসারীদের দিকে। হাদি দাবি করেন, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে এবং মানসিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে।

হাদির ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :
“গত তিন ঘন্টায় আমার নাম্বারে লীগের খুniরা অন্তত ৩০টা বিদেশী নাম্বার থেকে কল ও টেক্সট করেছে।
যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধ র্ষণ করবে। এবং আমাকে হ’ ত্যা করবে।
১৭ তারিখ খুni হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়ি-ঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলও নড়বো না, ইনশাআল্লাহ।
এক আবরারকে হ’ ত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এদেশে। এক হাদিকে হ’ ত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না।
লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই। আরশ ওয়ালার কাছে আমি হাসিমুখে শহীদি মৃত্যু চাই।
আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তায়ালার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবিয়াল্লাহ।”

হাদির ভাষ্যমতে, আগামী ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়ার রায় ঘোষণার আগে এই হুমকি তীব্র হয়েছে। তিনি লেখেন, “জুলাই বিপ্লবে নিহত প্রায় ১৪০০ শহীদের রক্তের ঋণ শোধ করতে আমি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।” বুয়েটের নিহত ছাত্র আবরার ফাহাদের উদাহরণ টেনে তিনি বলেন, “একজনকে হত্যা করলে এই জমিনে হাজারো প্রতিবাদী কণ্ঠের জন্ম হবে।”

তাকে পুড়িয়ে মারার ভয় দেখালেও তিনি ন্যায়বিচারের লড়াই থেকে এক চুলও নড়বেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নিজের ও পরিবারের নিরাপত্তা মহান আল্লাহর ওপর ন্যস্ত করে তিনি লড়াইয়ের ময়দানে হাসিমুখে মৃত্যু বরণ করতে প্রস্তুত বলে জানান।

এই হুমকির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেকে এই ন্যক্কারজনক কাজের তীব্র নিন্দা জানিয়েছেন। পুলিশের একটি সূত্র জানায়, বিদেশি নম্বর থেকে আসা হুমকির বিষয়টি তদন্ত করা হচ্ছে, তবে হাদি এখনো আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এই ঘটনা হাসিনা শাসনের পতনের পরও তার অনুসারীদের সন্ত্রাসী মানসিকতার প্রমাণ। বিশেষজ্ঞরা বলছেন, ১৭ নভেম্বরের রায়ের আগে এই হুমকি দেশেকে বিশৃঙ্খল করার চক্রান্ত। জুলাই বিপ্লবে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার কণ্ঠকে রুদ্ধ করার এই প্রচেষ্টা ব্যর্থ হবে।

সরকারের উচিত এই হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা। সমাজকে সচেতন থাকতে হবে, যাতে এই অশুভ শক্তি আর মাথা তুলতে না পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman