লোড হচ্ছে...
লোড হচ্ছে...

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া

প্রকাশিত: 30 ডিসেম্বর 2025

25 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আন্তর্জাতিক অঙ্গনে গভীর শোক ও প্রতিক্রিয়া দেখা গেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর বিশ্বের প্রভাবশালী সংবাদ সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্বসহকারে প্রকাশ করেছে। প্রতিবেদনে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, নেতৃত্ব এবং বাংলাদেশের রাজনীতিতে প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, বিএনপির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি ফজরের নামাজের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং দল তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাদের প্রতিবেদনে খালেদা জিয়ার দীর্ঘ অসুস্থতা ও আইনি লড়াইয়ের কথা উল্লেখ করে। প্রতিবেদনে বলা হয়, তিনি ও তাঁর দল বরাবরই মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছিলেন। এপির তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারিতে সর্বশেষ দুর্নীতি মামলায় খালাস পাওয়ার মাধ্যমে তাঁর বিরুদ্ধে থাকা আইনি বাধা দূর হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ নিউমোনিয়াসহ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে রাখা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে, বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান। চার দশকের রাজনৈতিক জীবনে তিনি আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman