লোড হচ্ছে...
লোড হচ্ছে...

প্রধানমন্ত্রীকে জামায়াতের ইফতারে আমন্ত্রণ

প্রকাশিত: 25 ফেব্রুয়ারী 2026

81 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এ আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার সকালে সচিবালয়ে গিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র প্রদান করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে তাঁর সম্মানিত স্ত্রী ও সন্তানসহ সপরিবারে অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুরোধ জানান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর পরিবার সদস্যদের কাছেও আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

রাজনৈতিক অঙ্গনে এ আমন্ত্রণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, জাতীয় ইস্যুতে পারস্পরিক সৌজন্য ও অংশগ্রহণ রাজনৈতিক সংলাপ ও সহনশীলতার পরিবেশকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman