লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আইপিএল: মোস্তাফিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিসিআই

প্রকাশিত: 03 জানুয়ারী 2026

24 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন আইপিএল শুরুর আগেই মাঠের বাইরে তৈরি হয়েছে অস্বস্তিকর উত্তাপ। বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ভারতের ভেতরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশেষ করে ভারতের উজ্জয়নকেন্দ্রিক কয়েকটি ধর্মীয় গোষ্ঠীর হুমকিকে ঘিরে আইপিএল কর্তৃপক্ষ ও ফ্র্যাঞ্চাইজিগুলোর নিরাপত্তা ভাবনায় নতুন চাপ তৈরি হয়েছে।

সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। নিলামে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে দল পাওয়া মোস্তাফিজকে ঘিরে কেকেআর শিবিরে যখন পরিকল্পনা সাজানো হচ্ছিল, ঠিক তখনই উজ্জয়নের কয়েকজন প্রভাবশালী ধর্মীয় নেতার বক্তব্য নতুন বিতর্কের জন্ম দেয়।

রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথসহ কয়েকজন ধর্মীয় ব্যক্তি প্রকাশ্যে দাবি করেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগের প্রেক্ষাপটে মোস্তাফিজকে খেলানো হলে তারা স্টেডিয়ামে বিক্ষোভ করবেন। এমনকি ম্যাচ পণ্ড করার হুমকিও দেওয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এই অবস্থায় বিসিসিআই এবং কেকেআর ম্যানেজমেন্টের সামনে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। কেকেআরের ম্যাচ যেহেতু ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত হবে, তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি প্রস্তুতির প্রয়োজন দেখা দিয়েছে। সম্ভাব্য বিক্ষোভ ও বিশৃঙ্খলার আশঙ্কা আয়োজকদের উদ্বিগ্ন করে তুলেছে।

এর পাশাপাশি মোস্তাফিজের আইপিএল প্রাপ্যতা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে টুর্নামেন্টের শুরুতে এই পেসারের অংশগ্রহণ সীমিত হতে পারে। সব মিলিয়ে আইপিএল শুরুর আগেই মোস্তাফিজকে ঘিরে মাঠের বাইরে চাপা উত্তেজনা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।

 

 

 

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman