লোড হচ্ছে...
লোড হচ্ছে...

যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস নিয়েই আলোচনার টেবিলে ইরান

প্রকাশিত: 11 এপ্রিল 2026

19 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন কূটনৈতিক আলোচনার আগে কঠোর অবস্থান জানাল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র এর প্রতি সম্পূর্ণ অবিশ্বাস নিয়েই তেহরান আলোচনায় অংশ নিচ্ছে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল এর সঙ্গে এক বৈঠকে দেওয়া বক্তব্যে আরাগচি বলেন, ওয়াশিংটনের অতীত আচরণ ইরানের জন্য “প্রতিশ্রুতি ভঙ্গ” এবং “কূটনৈতিক বিশ্বাসঘাতকতা” হিসেবে বিবেচিত হয়েছে। তাই আলোচনায় গেলেও সতর্ক অবস্থান বজায় থাকবে।

তিনি আরও বলেন, ইরান তার জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এবং কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম Mehr News Agency জানিয়েছে, এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হওয়ার প্রস্তুতি চলছে ইসলামাবাদে। আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া এই সংলাপকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

তবে শুরুতেই ইরানের এমন কঠোর অবস্থান আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে সাম্প্রতিক সংঘাত ও পারস্পরিক অবিশ্বাসের প্রেক্ষাপটে এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই আলোচনায় অংশ নিচ্ছে চাপ ও কৌশলগত স্বার্থ বিবেচনায়, তবে আস্থা সংকট এখনো সবচেয়ে বড় বাধা।

সামরিক উত্তেজনা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে কূটনৈতিক সংলাপ শুরু হলেও পারস্পরিক সন্দেহই এখন আলোচনার মূল চ্যালেঞ্জ।

 

সূত্র: Al Jazeera, Mehr News Agency

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman