লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ড্রোন হামলা তদন্তে সৌদিকে ইরানের আহ্বান

প্রকাশিত: 15 মার্চ 2026

38 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ড্রোন হামলা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ইরান দাবি করেছে, ওমান ও সৌদি আরবসহ কয়েকটি দেশে যে ড্রোন হামলা হয়েছে তার পেছনে তেহরানের হাত নেই। বরং যুক্তরাষ্ট্র ইরানের তৈরি শাহেদ ১৩৬ ধরনের ড্রোনের নকশা নকল করে এসব হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান। একই সঙ্গে সৌদি আরবকে নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানিয়েছে ইরান।

ইরানের কূটনৈতিক সূত্র ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের বক্তব্য উদ্ধৃত করে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও সৌদি অবকাঠামোর ওপর সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনায় ইরানকে দায়ী করা হলেও তেহরান তা অস্বীকার করেছে। ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি বলেন, যদি তেহরান কোনো সামরিক হামলা চালায় তবে তারা সাধারণত তার দায় স্বীকার করে। তাই এসব হামলার সঙ্গে ইরানের সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন।

অন্যদিকে আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রিয়াদের কাছে যুক্তরাষ্ট্রের দূতাবাসে আগুন লাগা এবং সৌদি তেল স্থাপনাকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছিল বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।

ওমানেও একই সময়ে ড্রোন হামলার ঘটনা ঘটে। মাসকাট উপকূলের কাছে তেলবাহী জাহাজ ও শিল্প এলাকায় আঘাত হানার ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে চলমান সংঘাত এখন ড্রোন যুদ্ধের নতুন মাত্রা পেয়েছে। শাহেদ ১৩৬ ধরনের স্বল্পমূল্যের আত্মঘাতী ড্রোন ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সংঘাতে ব্যবহৃত হয়েছে এবং এখন তা মধ্যপ্রাচ্যের সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman