লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইজুমোতে বিমানবাহী যুদ্ধজাহাজের সক্ষমতা বাড়াচ্ছে জাপান

প্রকাশিত: 24 এপ্রিল 2026

12 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাপানের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে হেলিকপ্টারবাহী জাহাজকে হালকা বিমানবাহী রণতরীতে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। দেশটির জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান জাপান মেরিটাইম ইউনাইটেড (Japan Maritime United) ‘ইজুমো’ জাহাজের রূপান্তরের দ্বিতীয় ধাপ সম্পন্ন করেছে।

এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো জাহাজটির সামনের অংশ বা বাউ পুনর্গঠন। নতুন করে প্রশস্ত ও উপযোগী করে ডিজাইন করা হয়েছে, যাতে স্বল্প দূরত্বে উড্ডয়ন ও উল্লম্বভাবে অবতরণ করতে সক্ষম যুদ্ধবিমান পরিচালনা করা যায়।

এই আধুনিকায়নের মূল লক্ষ্য হলো F-35B Lightning II যুদ্ধবিমান পরিচালনার সক্ষমতা অর্জন করা। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি দীর্ঘমেয়াদি কর্মসূচির আওতায় এই কাজ চলছে এবং ২০২৭ সালের মধ্যে পুরো প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে।

প্রকল্পটি দুই ধাপে বাস্তবায়িত হচ্ছে। প্রথম ধাপে, যা ২০২১ সালে সম্পন্ন হয়, জাহাজে তাপ-প্রতিরোধী ডেক কোটিং স্থাপন এবং নেভিগেশন ও মার্কিং সিস্টেম উন্নত করা হয়। দ্বিতীয় ধাপে ২০২৪ সাল থেকে বাউ অংশের বড় ধরনের কাঠামোগত পরিবর্তন করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, জাপান-এর এই উদ্যোগ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে জাপান তার প্রতিরক্ষা সক্ষমতা আরও আধুনিক করতে চাচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman