লোড হচ্ছে...
লোড হচ্ছে...

খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

প্রকাশিত: 01 ডিসেম্বর 2025

517 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সোমবার (১ ডিসেম্বর ২০২৫) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (Very Important Person – VIP) হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF) নিয়োগ দেওয়া হচ্ছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে সরকার বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করল। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। বার্ধক্যজনিত জটিলতা, লিভার সিরোসিস, কিডনি সমস্যা ও হৃদরোগসহ একাধিক রোগে আক্রান্ত তিনি। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে।

২০২৪ সালের জুলাই বিপ্লবের পর থেকে খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে বিএনপিসহ বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল। এর আগে তিনি গুলশানের ‘ফিরোজা’ বাসভবনে ছিলেন। স্বাস্থগত কারণে হাসপাতালে ভর্তির পর থেকে তার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল।

সরকারের এই সিদ্ধান্তকে অনেকে রাজনৈতিক সৌজন্য ও জনমতের প্রতিফলন হিসেবে দেখছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman