লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সিসিইউতে খালেদা জিয়া

প্রকাশিত: 27 নভেম্বর 2025

27 Views

The Civilians News

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির এ তথ্য জানান।

এর আগে গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দুপুর ১টার দিকে আমি এভার কেয়ার হাসপাতালে এসেছিলাম। তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চেয়ারপারসনের চিকিৎসা হচ্ছে।

দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman