লোড হচ্ছে...
লোড হচ্ছে...

খলিল-দোভাল বৈঠকে নতুন সমীকরণের ইঙ্গিত

প্রকাশিত: 19 নভেম্বর 2025

27 Views

The Civilians News

খলিল-দোভাল বৈঠকে নতুন সমীকরণের ইঙ্গিত

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মুখোমুখি বসলেন দুই দেশের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা কাণ্ডারী। কথা হলো কলম্বো সিকিউরিটি কনক্লেভ নিয়ে, কথা হলো দ্বিপাক্ষিক নিরাপত্তা স্বার্থ নিয়ে। আর শেষে খলিলুর রহমানের তরফ থেকে বেরুলো সরাসরি আমন্ত্রণ, “আপনাকে ঢাকায় দেখতে চাই।”

এই বৈঠকটা কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না। গত ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার এটি ভারতে দ্বিতীয় সফর। তার মধ্যে এনএসএ স্তরের প্রথম। বার্তা স্পষ্ট: ঢাকা আর দিল্লি চায় নতুন করে সম্পর্কের পাতা খুলতে।

বৃহস্পতিবার হায়দরাবাদ হাউসে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম এনএসএ বৈঠক। সেখানে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাসের সঙ্গে পঞ্চম সদস্য হিসেবে বাংলাদেশ। বৈঠক শেষে বিকেলেই খলিল সাহেবের ঢাকায় ফেরার ফ্লাইট। কিন্তু তার আগে আজকের এই বৈঠক যেন বলে দিল, দুই দেশের নিরাপত্তা সম্পর্ক এখন নতুন মোড় নিতে যাচ্ছে।

কূটনৈতিক সূত্রগুলো ফিসফিস করে বলছে, আলোচনায় উঠে এসেছে সমুদ্র নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, সাইবার হুমকি আর সবচেয়ে বড় কথা, দুই দেশই চায় পুরোনো ক্ষত ভুলে নতুন ভবিষ্যৎ গড়তে।

দিল্লির শীতের বিকেলে যখন খলিল সাহেব বিমানে উঠবেন, তখন তাঁর সঙ্গে থাকবে একটা নতুন আশা। আশা, অজিত দোভাল শিগগিরই ঢাকায় পা রাখবেন। আর সেই সফর হবে দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman