দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।
দক্ষিণ আমেরিকার রাজনৈতিক ভূ-দৃশ্যে আগ্রহ ও উত্তেজনা সৃষ্টি করেছে সংবাদ সংস্থা রয়টার্স-এর একটি রিপোর্ট, যেখানে বলা হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার একটি উচ্চস্তরের ভেতরের উৎস (asset) ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো’র ঘনিষ্ঠ দলে থেকে তাঁর অবস্থান ও চলাচল ট্র্যাক করতে সাহায্য করেছে। অপর এক সূত্রও জানায়, ভেনেজুয়েলার নিজের সামরিক বাহিনীর কিছু ফ্যাকশন এই অপারেশনে সহায়তা করেছিল, যার ফলে মাদুরোকে আটক করাটা সফল হয়েছে বলে মনে করা হচ্ছে।
গোপন পরিকল্পনার অংশ হিসাবে সিআইএ একটি ছোট দল দীর্ঘ সময় ধরে মাদুরোর দৈনন্দিন কার্যক্রম ও নিরাপদ অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল, এবং ভেতরের উৎসের দেওয়া তথ্য মার্কিন বিশেষ বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের কাজে লাগানো হয়। এই বিশ্লেষনাত্মক তথ্যের ভিত্তিতে সঠিক সময় ও সঠিক স্থানে অভিযান পরিচালনা সম্ভব হয়েছে বলে বিভিন্ন তথ্যসূত্রে উল্লেখ আছে।
এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে গভীর আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে এবং ভবিষ্যতের ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র সম্পর্ক ও লাতিন আমেরিকার নিরাপত্তা পরিস্থিতিকে নতুনভাবে ভাবতে হতে পারে।
