লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইতিহাস গড়েও খোদ পশ্চিমা দুনিয়ায়ই বৈষম্যের শিকার নারী কোচ

প্রকাশিত: 14 এপ্রিল 2026

8 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইউরোপের শীর্ষ ফুটবল লিগে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী মারি লুইস ইটা (Marie-Louise Eta)। জার্মানির বুন্দেসলিগা (Bundesliga) ক্লাব ইউনিয়ন বার্লিন এর অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে তিনি হয়ে উঠেছেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগে পুরুষ দলের প্রথম নারী প্রধান কোচ।

তবে এই ঐতিহাসিক অর্জনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিঙ্গ বৈষম্যমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্লাবটির ডিরেক্টর অব ফুটবল হোর্স্ট হেলডট (Horst Heldt)। তিনি একে লজ্জাজনক আখ্যা দিয়ে বলেন, মারি লুইসের দক্ষতা ও নেতৃত্বগুণ নিয়ে কোনো সন্দেহ নেই এবং ক্লাব তার ওপর পূর্ণ আস্থা রাখে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও বিবিসি এর প্রতিবেদনে বলা হয়েছে, মারি লুইস ইটা এর আগে ২০২৩ সালে বুন্দেসলি

গার প্রথম নারী সহকারী কোচ হয়েও ইতিহাস গড়েছিলেন।

জার্মানির সাবেক এই ফুটবলার তার ক্যারিয়ারে টারবাইন পটসডাম (Turbine Potsdam) এর হয়ে নারী চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ইউনিয়ন বার্লিনের অনূর্ধ্ব ১৯ দলের কোচ হিসেবে তার সফলতা তাকে এই দায়িত্বে নিয়ে এসেছে।

বর্তমানে লিগে ইউনিয়ন বার্লিনের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। সাম্প্রতিক ১৪ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়ায় ক্লাবটি চাপে রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন কোচ হিসেবে মারি লুইসের ওপর বড় প্রত্যাশা তৈরি হয়েছে।

মারি লুইস ইটার নিয়োগ ইউরোপীয় ফুটবলে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে তার বিরুদ্ধে অনলাইন বৈষম্য প্রমাণ করে, ক্রীড়াক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও মানসিকতার পরিবর্তন এখনো পুরোপুরি আসেনি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman