লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার

প্রকাশিত: 24 ডিসেম্বর 2025

304 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সম্প্রতি নানা ঘটনায় আলোচিত মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি জানায়, গাজীপুর মহানগর পুলিশের অনুরোধের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে। তালেবুর রহমান বলেন, আতাউর রহমানের বিরুদ্ধে তিন মাসের ডিটেনশন আদেশ রয়েছে। সেই আদেশ কার্যকরের জন্য জিএমপি থেকে অনুরোধ জানানো হলে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রথমে তাকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। এরপর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এদিকে গ্রেপ্তারের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। মঙ্গলবার রাত থেকেই ফেসবুকে তার গ্রেপ্তার নিয়ে নানা ধরনের পোস্ট ও মন্তব্য ছড়িয়ে পড়ে। অনুসারীদের একটি অংশ দাবি করেছে, ভৈরব থেকে বাসে করে ঢাকায় আসার পথে বাস থামিয়ে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, পুরো প্রক্রিয়াই আইন অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং ডিটেনশন আদেশ বাস্তবায়নের অংশ হিসেবেই এই গ্রেপ্তার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আলোচিত ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘটনা বাড়ছে। এ ধরনের গ্রেপ্তার জনমনে যেমন আলোচনা সৃষ্টি করছে, তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman