লোড হচ্ছে...
লোড হচ্ছে...

লাখো মানুষের ঢল, তেহরানে শুরু খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য

প্রকাশিত: 04 জুলাই 2026

19 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

তেহরান: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য উপলক্ষে শনিবার সকাল থেকেই রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে লাখো শোকাহত মানুষের সমাগম হয়েছে। আনুষ্ঠানিকতা শুরুর আগেই পুরো এলাকা মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের পাঠানো তথ্য অনুযায়ী, ভোর থেকেই ইরানের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তেহরানে আসতে শুরু করেন। কয়েক ঘণ্টার মধ্যেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের মূল প্রাঙ্গণ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শেষবারের মতো প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নেন। অনেকেই জাতীয় পতাকা, ধর্মীয় প্রতীক ও শোকের ব্যানার বহন করেন।

বিপুল জনসমাগমকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে ইরানের কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল সীমিত করা হয় এবং নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

এএফপির আরেক প্রতিবেদনে বলা হয়, সড়ক নিয়ন্ত্রণ ও যানজটের কারণে বহু মানুষ কয়েক কিলোমিটার পথ হেঁটে গ্র্যান্ড মোসাল্লায় পৌঁছান। শেষবারের মতো আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

ইরানের রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী, শেষকৃত্যে দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের অংশ নেওয়ার কথা রয়েছে। পরে মরদেহ দাফনের জন্য মাশহাদে নেওয়া হবে বলে পূর্বঘোষিত কর্মসূচিতে জানানো হয়েছে।

খামেনির শেষকৃত্যে বিপুল জনসমাগম ইরানের অভ্যন্তরে তাঁর দীর্ঘ রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের প্রভাবের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এই আয়োজন আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক কূটনৈতিক গুরুত্বও বহন করছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman